‘ইনসানিয়াত বিপ্লব’র মোড়কে ব্যবসায়ীদের কাছে ছাত্রলীগ

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

শাহরাস্তিতে সরকারবিরোধী লিফলেট বিতরণ, আটক ৭

চাঁদপুরের শাহরাস্তিতে সরকারবিরোধী লিফলেট বিতরণের সময় সাতজনকে ধরে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে উপজেলার মেহের কালিবাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হাজীগঞ্জ উপজেলার কংশাই গ্রামের মাহমুদুল হাসান নয়ন, অধ্যাপকপাড়ার মেহেদী হাসান সৈকত, দক্ষিণ বড়কুল গ্রামের মনোয়ার হোসেন, টোরাগড় গ্রামের সিহাব হোসেন, শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের মেহেদী হাসান, নোয়াখালীর চাটখিল উপজেলার পরকুট গ্রামের আব্দুল্লাহ আল মামুন ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার মুকসাইব গ্রামের হাসাইন মোহাম্মদ জিহাদ।

বিজ্ঞাপন

শাহরাস্তি মডেল থানার এসআই আল আমিন ভূঁইয়া বলেন, শাহরাস্তি বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে ইনসানিয়াত বিপ্লব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করছিল কয়েকজন যুবক। এমন সংবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের ধরে পুলিশে খবর দেন। পরে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ইনসানিয়াত বিপ্লবে উদ্যোগে হলে মূলত আটকরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত। বি-টিম হিসেবে মাঠে নেমেছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...