কক্সবাজারে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার, আটক ২

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার, আটক ২

কক্সবাজারের রামু ও সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে কক্সবাজারের রামু থানার রশিদ নগর ইউনিয়নের উল্টাখালী এলাকায় একটি নালা থেকে সোহেল (১৩) নামে এক টমটম চালকের লাশ উদ্ধার করা হয়। সোহেল কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশের ধারণা, ছিনতাইকারী চক্র টমটম ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধ ও ছুরিকাঘাত করে হত্যা করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থলের পাশে অবস্থিত একটি পোল্ট্রি ফার্মের দুই কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একই দিনে, সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের খাল থেকে রমজান আলী (৫৮) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের জানায়, রমজান আলী সকালে মাছ ধরার জন্য জাল নিয়ে খালে গিয়েছিলেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।

এ দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান এবং স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...