ফের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি, বান্দরবান

ফের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পায়ের গোড়ালি 
বিচ্ছিন্ন

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আবারো এক বাংলাদেশি নাগরিকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়া ছড়ি এলাকার ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারে শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

মাইন বিস্ফোরণে আহত যুবক কম্বনিয়া এলাকার ছাবের আহমদের ছেলে মো. তৈয়ব (৩৫)।

স্থানীয়রা জানান, বাংলাদেশ থেকে পণ্য পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যান তৈয়বসহ কয়েকজন। ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে ফিরে আসার সময় শূন্যরেখার মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরিত হয়। এ সময় তৈয়বের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুল হক বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্য পাচার হচ্ছে। নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি ওপার থেকে আসছে ইয়াবাসহ অবৈধ গরু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...