লক্ষ্মীপুরের রামগঞ্জে রুপা আক্তার (৩১) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার ৬ এপ্রিল উপজেলার ৫ নং চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মোজাফফর আলী হাজীর বাড়িতে।
নিহত গৃহবধূর স্বামী প্রবাসী আলমগীর বর্তমানে কাতারে অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের সংসারে ১২ বছর ও ৩ বছর বয়সের দুটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসী স্বামী আলমগীরের সঙ্গে কথা কাটাকাটি করে রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

