সন্তানকে হত্যার পর মা বললেন- ‘আমার ফাঁসি চাই’

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

সন্তানকে হত্যার পর মা বললেন- ‘আমার ফাঁসি চাই’

খাগড়াছড়িতে তিন বছরের ছেলেকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ছেলেকে হত্যার পর নিজেই বাড়িওয়ালাকে ডেকে ঘটনা জানিয়েছেন মা সাবিনা ইয়াসমিন রানী (২৮)।

বিজ্ঞাপন

সাবিনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়। তার স্বামী মোস্তাফিজুর রহমান খাগড়াছড়িতে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের ৬ বছরের আরো একটি কন্যাসন্তান রয়েছে।

নিহত ছেলের চাচা মো. মফিজুর রহমান জানান, রাতে মুখে বালিশ চেপে ছেলেকে হত্যা করেছে সাবিনা ইয়াসমিন। প্রথম সন্তান হওয়ার পর থেকেই সাবিনা ইয়াসমিন মানসিকভাবে অসুস্থ। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত মা'কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ হেফাজতে মা সন্তান হত্যার কথা স্বীকার করেন। তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন দাবি করে বলেন, আমি আমার ফাঁসি চাই

খাগড়াছড়ি সদর থানা পুলিশের কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কী কারণে এবং কেন এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন