৮ বছর বয়সী শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর মাত্র ৫ মাস ২৫ দিনে কোরআনের হাফেজ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। শনিবার (২৬ জুলাই ২০২৫) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।
উপজেলা সদরের শাহরাস্তি দারুল কুরআন মাদ্রাসার ছাত্র তানভীরের পিতা মোহাম্মদ নূরুন্নবী একজন পান বিক্রেতা। মাদ্রাসার ছবক প্রধান ও স্বীকৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা আবু নছর আশরাফি, বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল প্রমুখ।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, হাফেজ তানভীর অত্যন্ত বিনয়ী স্বভাবের। তানভীর মনোযোগ সহকারে পড়ে মাত্র ৫ মাস ২৫ দিয়ে পবিত্র কোরআন শরিফ মুখস্থ করেছেন।
প্রসঙ্গত, এর আগেও এই মাদ্রাসা থেকে মাত্র ৪ মাসে আরেকজন ছাত্র হাফেজ হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

