থানচিতে বিএনপি প্রার্থী জেরির নির্বাচনি প্রচার শুরু

জেলা প্রতিনিধি, বান্দরবান

থানচিতে বিএনপি প্রার্থী জেরির নির্বাচনি প্রচার শুরু
ছবি: আমার দেশ

প্রতীক বরাদ্দের পর বান্দরবান-৩০০ আসনে নির্বাচনি প্রচার শুরু করেছেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরি। বৃহস্পতিবার সকালে জেলার থানচি উপজেলা থেকে তিনি প্রচার কাজের সূচনা করেন।

প্রচারণার প্রথম দিনেই পাহাড়ি ও বাঙালি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

প্রচারের শুরুতে সাচিং প্রু জেরি থানচি বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি অটুট রেখে বান্দরবানের সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, ‘থানচির মতো জনপদগুলো দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ও অবহেলিত। আমি এই অবহেলার অবসান ঘটাতে চাই। পাহাড়ি-বাঙালি সবাইকে সঙ্গে নিয়েই আমি একটি সমৃদ্ধ বান্দরবান গড়তে চাই।’

এ সময় জেলা বিএনপি নেতা অধ্যাপক ওসমান গণি, মুজিবুর রশিদ, আবদুল মাবুদ, আবদুল কুদ্দুছসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...