একমাত্র ছেলেকে হারিয়ে মারমা পরিবারে শোকের মাতম

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)

একমাত্র ছেলেকে হারিয়ে মারমা পরিবারে শোকের মাতম

একমাত্র ছেলেকে হারিয়ে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজপাড়া গ্রামের উসাইমং মারমার পরিবারে চলছে এখন শোকের মাতম।

সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় রাঙামাটির রাজস্থলী উপজেলার উক্যচিং মারমা (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, উক্যচিং মারমা ওই স্কুলের ইংলিশ মিডিয়ামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে ঢাকায় হোস্টেলে থেকে পড়াশোনা করত।

তার মা ডেজিংপ্রু মারমা বান্দরবানের রুমা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পিতা উসাইমং মারমা রাঙামাটির রাজস্থলী উপজেলার রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষার সহকারী শিক্ষক।

উক্যছাইয়ের নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মা-বাবা অনেক অশা করে ছেলেকে উচ্চশিক্ষা অর্জনে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়েছিলেন। পাহাড় থেকে সীমাহীন স্বপ্ন নিয়ে ঢাকায় যাওয়া ছেলেটি বাড়ি ফিরছে লাশ হয়ে। তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না মারমা পরিবারের স্বজনরা।

উল্লেখ্য, উক্যছাই বান্দরবানের টেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শিক্ষা শেষে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। আর ৭ম শ্রেণিতে থাকা অবস্থায় সে মারা গেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...