
ইউসিবি থেকে বিকাশে ৭০ দফায় গ্রাহকের প্রায় ৩৪ লাখ টাকা উধাও!
কক্সবাজারের ঈদগাঁওয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি শাখার এক গ্রাহকের ব্যাংক হিসাব থেকে ৩৩ লাখ ৯০ হাজার টাকা অবৈধভাবে স্থানান্তরের অভিযোগের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গত দুই দিনে ওই গ্রাহকের হিসাব থেকে বিকাশ অ্যাড মানির মাধ্যমে ৭০ দফায় এসব টাকা স্থানান্তর করা হয়েছে বল






















