ছাত্রদলের কমিটিতে অছাত্র, ১১ নেতার পদত্যাগ

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ছাত্রদলের কমিটিতে অছাত্র, ১১ নেতার পদত্যাগ

কমিটি ঘোষণার একদিন পরই পদত্যাগ করেছেন ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ১১ নেতা। রোববার কলেজের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন তারা।

পদত্যাগকারীরা হলেন- কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. শামীম, মোহাম্মদ ইউসুফ শেখ, জোবায়ের হোসেন, রিভা খাতুন, শাহ জালাল, তৈয়েবুর মোল্লা, যুগ্ম সম্পাদক ইসা খানম, আখিঁ আক্তার, সাংগঠনিক সম্পাদক উম্মে সায়মা, ছাত্রীবিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার ও সংস্কৃতি সম্পাদক শাকিল মোল্লা।

বিজ্ঞাপন

নেতাদের অভিযোগ, কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। ছাত্রলীগের সহযোগী ও অছাত্রদের ঠাঁই দেওয়া হয়েছে এ কমিটিতে।

এর আগে, শনিবার পাপ্পু বিশ্বাস নাঈমকে সভাপতি ও সম্রাট মোল্যাকে সাধারণ সম্পাদক বানিয়ে ১৮ সদস্যের নাম ঘোষণা করে জেলা ছাত্রদল।

পদত্যাগ করা নেতাদের দাবি, পাপ্পু বিশ্বাস হলেন বোয়ালমারী সরকারি কলেজের অনিয়মিত ছাত্র। সাধারণ সম্পাদক সম্রাটও কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। নতুন এসেই উৎকোচের মাধ্যমে পদ ভাগিয়ে নেন তিনি। অথচ হাসিনার সরকারের আমলে হামলা-মামলার শিকার হওয়া নেতাকর্মীদের কোনো গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়নি।

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করা হয়েছে। তবে প্রত্যাশিত অনুযায়ী পদ না পেয়ে অনেকেই অভিযোগ করছেন। এরপরও অনুপ্রবেশকারী থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...