নারায়ণগঞ্জের বন্দরের শীতলক্ষা নদীর নবীগঞ্জ ঘাটে ফেরি পারাপারের সময় ফেরি থেকে পড়ে চালকসহ একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা জরুরি সেবা নম্বর ৯৯৯ এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ঘটনার সময় স্থানীয়দের সহায়তায় নৌকা ও ট্রলারের মাধ্যমে গাড়ির চালককে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও প্রাইভেটকারটি শেষ পর্যন্ত নদীতে ডুবে যায়।
পরে খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার স্টেশন, বন্দর থানা ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ নদীর ডুববি দল যৌথ প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ডুবে যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল আমার দেশকে সন্ধ্যা ৭ দিকে জানান, এই ঘটনার খবর পেয়ে হাজিগঞ্জ ফায়ার সার্ভিস , বন্দর থানা ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ নদীর ডুবুবি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে যৌথ প্রচেষ্টায় গাড়িটি উদ্ধার করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ড্রাইভারের অসাবধানতার কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

