কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাকচাপায় আব্দুস সালাম নামে ৫৫ বছর বয়সী এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে গনকখালী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি নাটোর জেলায়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সেতু এলাকায় সড়কে নির্মাণকাজ করছিলেন সালাম। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে চালক ও সহকারীকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

