নারায়ণগঞ্জে মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জে মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পূর্ব শক্রতার জেরে রনি (৩২) নামে এক মাদক কারবারি কে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষ মাদক কারবারিরা। এই ঘটনায় আব্দুল ছাত্তার নামে একজন কে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তি উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন ওরফে ছইল্লা মিয়ার ছেলে। রোববার রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সড়কের এলাহিপল্লী মোড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, কয়েকজন ব্যক্তি কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সড়কের এলাহিপল্লী মোড়ে একজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছেন। এসময় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আমার দেশকে বলেন, নিহত ব্যক্তি রনিকে পূর্ব শক্রতার জেরধরে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযান চালিয়ে আব্দুল ছাত্তার নামে একজন কে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির নামেও মাদক মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...