টাঙ্গাইলের ধনবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
বুধবার সন্ধ্যায় উপজেলার বীরতারা ইউনিয়নের কদমতলী বাজারে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন বলেন, বীরতারা ইউনিয়ন একটি শান্তি প্রিয় এলাকা। এখানে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ ছাত্রলীগ। নাশকতার পরিকল্পনা নিয়ে তারা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে আমরা এসব করতে দেবো না। তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।
সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশা বলেন, রাতের আঁধারে কদমতলী বাজারে ছয় থেকে সাতটি মোটরসাইকেলে শোডাউন দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন ছাত্রলীগকর্মী শুভসহ তার সহযোগীরা। ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশকে জানানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এরই প্রতিবাদে আমরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

