বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মাদারীপুরের রাজৈরসংলগ্ন টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—মাদারীপুরের রাজৈর উপজেলার কেষ্টপুর গ্রামের সালাম মাতুব্বরের ছেলে তামিম মাতুব্বর (২৫) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাকান্দি গ্রামের বাসিন্দা খবির উদ্দিন (৮০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাস শান্তিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ডা. সোহাগ শেখ মোটরসাইকেল আরোহী তামিম মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গুরুতর আহত অটোরিকশাযাত্রী খবির উদ্দিনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদ এবং মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।

এডি/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...