
রাস্তার পাশে খেলনা ভেবে ককটেল তুলল কিশোর, মাটিতে ফেলতেই বিস্ফোরণ
শরীয়তপুরের জাজিরায় রাস্তার পাশে পড়ে থাকা কসটেপে মোড়ানো একটি ককটেল খেলনা বল মনে করে হাতে তুলে নেওয়ার পর মাটিতে ফেলতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগায় প্রাথমিক চিকিৎসার পর তাকে আশঙ্কাজনক অব























