জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলের ঘোষিত পাঁচদিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে প্রথম দিনের কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর চরপাড়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীরা জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থ সংরক্ষণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে জুলাই সনদের গুরুত্ব তুলে ধরেন।
কর্মসূচিতে মহানগর জামায়াত আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থ রক্ষায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সনদটি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, গণমানুষের দাবি আদায়ে ১১ দলের ঘোষিত ধারাবাহিক কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম, নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহিদুল্লাহ কাইসার, এনসিপি মহানগরের আহ্বায়ক ডা. সিদ্দিকুর রহমান, এনসিসিপি জেলা সদস্য সচিব সজিম উদ্দিন, খেলাফত আন্দোলন জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদুল্লাহ ফারুকী ও সেক্রেটারি মুফতি হাবিবুল্লাহ খানসহ ১১ দলের নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

