কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের নিজ বাড়ির অদূরেই গতকাল রাতে এ ঘটনা ঘটে। পরে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম উবাইদুল্লাহ হক পাইলট (৪০)। তিনি উপজেলার সালুয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের মৃত জামাল উদ্দিন মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম তারাকান্দির ফুলু মাস্টারের বাড়ির সামনে থেকে উবাইদুল্লাহর লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় বাজরা বাসস্ট্যান্ডের চাল ব্যবসায়ী ছিলেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক শুভ আহমেদ বলেন, বুধবার রাত ১০টার দিকে উবাইদুল্লাহর চালের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছাকাছি বাজরা এলাকায় তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

শুভ আহমেদ আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...