বিজ্ঞান মেলায় আকাশ দেখার সুযোগ পেয়ে মুগ্ধ শিশু-কিশোররা

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

বিজ্ঞান মেলায় আকাশ দেখার সুযোগ পেয়ে মুগ্ধ শিশু-কিশোররা

একদম কাছ থেকে দূর আকাশ দেখে বিস্ময়ে বিমূঢ় হন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর প্রতিটি শিশুর কাছেই রহস্যঘেরা মহাকাশ আশ্চর্যরকম কৌতূহলের বিষয়। তেমনি টেলিস্কোপের মাধ্যমে দূর আকাশ দেখার সুযোগ পেয়ে মুগ্ধ হয়েছেন ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু–কিশোরসহ বিভিন্ন শ্রেণির মানুষ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে আয়োজিত এ উদ্যোগে বিজ্ঞানকে আরো কাছে থেকে জানার সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় ভ্রাম্যমাণ প্রদর্শনী বাস ও টেলিস্কোপের মাধ্যমে বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে গফরগাঁওয়ের শিশু–কিশোর, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ-আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, প্রকৌশলী আবু বকর সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি আজহারুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এর আগে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রহ.) মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...