রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী চিকিৎসার জন্য রাবি মেডিকেলে গেলে চিকিৎসা পাননি বলে অভিযোগ ওঠেছে। এঘটনায় রাবি মেডিকেলে তালা দিয়েছে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল ১১টার দিকে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পেয়ে শাহরুখ হোসেন চিকিৎসার জন্য রাবি মেডিকেলে যান। ওই শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে বিকেলে মেডিকেল সেন্টারে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবুরজিন বিন আজমাইলম বলেন, ১ম বর্ষের শিক্ষার্থী শাহরুখ সকালে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পায়। চিকিৎসার জন্য সে রাবি মেডিকেলে আসলে তাকে নূন্যতম চিকিৎসা না দিয়ে রামেকে পাঠিয়ে দেন। এখানে যদি তারা নূন্যতম চিকিৎসা দিতে না পারে তাহলে এই মেডিকেল সেন্টার না থাকায় ভালো।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ঘটনাটি শুনেই আমি মেডিকেলে এসেছি। শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। আশা করি, দ্রুত বিষয়টির সমাধান করতে পারবো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

