দিনাজপুরের বীরগঞ্জে একদিনে তিনজনের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বীরগঞ্জে একদিনে তিনজনের আত্মহত্যা

দিনাজপুরের বীরগঞ্জের দুর্লভপুর গ্রামে ২৭ মার্চ দিবাগত রাতে প্রথমে মেয়েকে এবং পরে নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন মা ববিতা রানী (৩০) ও শিশুকন্যা তনি রায় (৭)।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী জানান, ববিতার স্বামী রতন রায় বিভিন্ন এনজিও থেকে স্ত্রীর নামে ঋণ নিয়ে জুয়া, মোবাইল গেম ও ক্যাসিনো খেলতো। এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকতো। কিস্তি পরিশোধ করতে না পেরে অভিমানে ববিতা রানী তার একমাত্র শিশুকন্যা তনিকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে দেয়। পরে নিজেও গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

স্বজনরা মা-মেয়েকে স্থানীয় বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তনি মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় ববিতা রানীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তারও মৃত্যু হয়।

অপরদিকে একই সময়ে শতগ্রাম ইউনিয়নের ফকিরপাড়ার দুলাল হোসেনের ভারসাম্যহীন ছেলে জসি (৩০) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল তৈরি করে লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন