পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক
বিএসএফের গুলিতে আহত মিজানুর রহমান (২৫)। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিজান ইসলাম (১৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ধবলসুতি ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার রহমতপুর গাটিয়ারভিটা গ্রামের মফিজুল ইসলামের ছেলে মিজান ধানক্ষেতে পানি দিতে গিয়ে সীমান্তের প্রায় ১০ গজ ভারতের অভ্যন্তরে চলে যান। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিজ্ঞাপন

গুলিতে মিজানের কাঁধে জখম হয় এবং আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডেকেলে নিয়ে যান।

এ ঘটনার জেরে স্থানীয়রা শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে আসে। আটক ব্যক্তি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হওয়া ঘটনায় দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ঘটনার জেরে স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে আটক করেছে। পতাকা বৈঠকের পর পরবর্তী বিষয়গুলো জানা যাবে। বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...