সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে আলোচিত বিএনপি নেতা জুয়েল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার সাঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এর আগে যমুনা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালুবাহী ট্রাক চলাচলের কারণে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে— আমার দেশ-এ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এ ঘটনার পর শুক্রবার থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় বিএনপি নেতা জুয়েল আমিন ও আওয়ামী লীগ নেতা সবুজ মিয়াকে আটক করে।

জানা যায়, জুয়েল আমিন সাঘাটা ইউনিয়নের ৩ নম্বর সাথালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি। অপরদিকে সবুজ মিয়াও দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, তাদের কর্মকাণ্ডের কারণে যমুনা নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে, যা ভেঙে গেলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...