রৌমারীতে ২ মাদক কারবারী আটক

উপজেলা প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)

রৌমারীতে ২ মাদক কারবারী আটক

কুড়িগ্রামের রেমৗারীতে দু’জন মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগার গ্রামের চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৮) এবং আনোয়ার হোসেনের ছেলে মানিক মিয়া (৩০) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩০৪৫ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন ও ৪টি ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

রেমৗারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...