গাইবান্ধা-৪ আসনে বিএনপি-জামায়াত ছাড়া চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধা-৪ আসনে বিএনপি-জামায়াত ছাড়া চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থী ছাড়া বাকি চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ (৮ ভাগের ১ ভাগ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে নির্ধারিত ভোটের ন্যূনতম সীমা অর্জনে ব্যর্থ হওয়ায় চার প্রার্থীর জামানত খোয়া যায়।

বিজ্ঞাপন

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন— জাতীয় পার্টি মনোনীত কাজী মশিউর রহমান — প্রাপ্ত ভোট: ২,৩৬০, স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আব্দুর রউফ আকন্দ — প্রাপ্ত ভোট: ১,৫৫২, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন — প্রাপ্ত ভোট: ১,৩৭৩, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি-এর আতোয়ারুল ইসলাম নান্নু — প্রাপ্ত ভোট: ৩৬৮।

গোবিন্দগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৬৮ হাজার ৩৭৪ জন।

মোট প্রদত্ত ভোট: ২ লাখ ৯২ হাজার ৫৯৬, মোট বৈধ ভোট: ২ লাখ ৮৫ হাজার ৫০৫, বাতিল ভোট: ৭ হাজার ৯১, ভোটদানের হার: ৬২.৯৪ শতাংশ।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, প্রধান দুই প্রার্থীর বাইরে অন্যরা উল্লেখযোগ্য ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...