লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের নিহত ৩

আমার দেশ অনলাইন

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের নিহত ৩
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর এলাকার শফিকুল ইসলাম, তার স্ত্রী ও তার মেয়ে (৮ মাস)। আহত হয়েছে তার ছেলে। শফিকুল পাটগ্রাম উপজেলায় পদক্ষেপ এনজিও মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...