দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯ পদেই বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদকসহ চারটি পদে সাধারণ আইনজীবী প্যানেলের প্রার্থী এবং সহসাধারণ সম্পাদকসহ দুটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিএনপিপন্থি বিজয়ী আইনজীবীরা হলেন— সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী ও জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক মো. এমাম আলী, সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল হান্নান, সহসাধারণ সম্পাদক মো. মশিহুর রহমান ফাতেমী, কোষাধ্যক্ষ মো. নিয়ামুল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না, নির্বাহী কমিটির সদস্য বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থী মো. জোবায়ের আল মাহমুদ তুহিন, মো. এনামুল হক।
এছাড়া সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু, সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. তোজাম্মেল হক বকুল, আর সহসাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক লিটন বিজয়ী হয়েছেন। এছাড়া সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মোহাম্মদ ওবায়দুল্লাহ, মোছা. শারমিন আক্তার সাথী, স্বতন্ত্র প্রার্থী মো. সাদেকুর রহমান বিপ্লব।
এর আগে, শনিবার রাত ৩টায় ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম। এদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোটার ভোট প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

