হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বানিয়াচং (হবিগঞ্জ)

হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু
প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুণই গ্রামে সৎমায়ের নির্যাতন সইতে না পেরে একসঙ্গে দুই বোন কীটনাশক পান করে। এর মধ্যে বড় বোনের মৃত্যু হয়েছে এবং ছোট বোন আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। উপজেলার ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের গুণই গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুণই গ্রামের চান মিয়ার প্রথম স্ত্রীর দুই কন্যা সোনিয়া আক্তার (২০) ও জনি আক্তার (১৬) দীর্ঘদিন ধরে সৎমায়ের নির্যাতনের শিকার হচ্ছিল। এ অবস্থায় তারা অতিষ্ঠ হয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

বিজ্ঞাপন

বিষপানের পর দুই বোন ছটফট করতে থাকলে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ছোট বোন জনি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয় বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, ওই দুই বোনের মা বেশ কিছুদিন আগে বিষপানে আত্মহত্যা করেছিেন। এরপর চান মিয়া আরেকটি বিয়ে করেন। অভিযোগ উঠেছে ,ওই সৎমা তাদের বিভিন্নভাবে নির্যাতন করতেন। এরই ক্ষোভে দুই-বোন কীটনাশক পান করে। এলাকার লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে সোনিয়া মারা যায়। জনির অবস্থা আশঙ্কাজনক হলে সিলেে পাঠানো হয়। ঘটনার পর থেকে তাদের সৎমা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ আহমেদ জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। বিষয়টির তদন্ত চলছে। এরপর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সোনিয়ার দেহের সুরতহাল করে মর্গে পাঠিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...