
শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার ভৈরবে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসাশিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামানের লাশ ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব সেতুর নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্বজনেরা। নিখোঁজের পর কীভাবে তিনি সেতুর নিচে পৌঁছালেন এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা নিয়ে পরিবার























