রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক

স্টাফ রিপোর্টার

রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক

সরকারি অফিস সময়সূচির মতো ব্যাংক লেনদেনের সময়ের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আগে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন করা যেত।

শনিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে নতুন সময় সূচির তথ্য জানায়।

বিজ্ঞাপন

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। নতুন এ সূচি ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা তাদের চাহিদামতো সময়ে খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আগে দেশে ব্যাংকের অফিস সময়সূচি ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। সরকারের সিদ্ধান্তের কারণে ব্যাংক সময়সূচির পরিবর্তন আনা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন