সিটি ব্যাংক পিএলসি ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর লক্ষ্য বাংলাদেশে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বিশেষভাবে দেশের উদীয়মান গ্রিন ও থিমভিত্তিক বন্ড বাজারের উন্নয়নে কেশৗলগত গুরুত্ব প্রদান।
ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
এই সমঝোতার মাধ্যমে সিটি ব্যাংক বাংলাদেশে গ্রিন বন্ড ইসু্য করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে চায়। এই সমঝোতার আওতায় ইউএনডিপি সিটি ব্যাংককে গ্রিন বন্ড ইসু্য করার জন্য কারিগরি সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাসরুর আরেফিন বলেন, সিটি ব্যাংক বর্তমানে একটি গ্রিন বন্ড ইসু্যর জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউএনডিপির সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব টেকসই অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের গ্রিন বন্ড বাজারের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
স্টেফান লিলার বলেন, বাংলাদেশের জন্য নতুন জলবায়ু অর্থায়নের উৎস উন্মোচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি ব্যাংকের সঙ্গে এই যেথৗ উদ্যোগ বৈশ্বিক টেকসই অর্থায়ন ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের নিজস্ব সম্ভাবনা ও প্রয়োজনের মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই অংশীদারিত্ব ভবিষ্যতে থিমভিত্তিক বন্ড ইসু্যর জন্য মানদন্ড স্থাপন করবে এবং টেকসই অর্থায়নে বেসরকারি খাতের বৃহত্তর অংশগ্রহণ উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে সিটি ব্যাংক পিএলসি টেকসই অর্থায়ন অগ্রসর করা এবং বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকারসমূহকে সমর্থন করার প্রতিশ্রম্নতি পুনর্ব্যক্ত করেছে। ইউএনডিপির সঙ্গে এই অংশীদারিত্ব সিটি ব্যাংকের পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা শক্তিশালীকরণ এবং একটি অধিক টেকসই আর্থিক ইকোসিস্টেম গঠনে তার অঙ্গীকারকে আরও জোরদার করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

