শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ১০টায় মতবিনিময় সভায় পৌঁছার কথা থাকলেও পৌঁছেন ১২টায়।
শনিবার কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শিক্ষকরা সভাস্থলে অপেক্ষা ছিলেন। আয়োজকরা সকালেই শিক্ষকদের সভায় নিয়ে আসেন।
সভায় বিলম্বে পৌঁছার কারণ হিসেবে শিক্ষামন্ত্রী আমার দেশকে জানিয়েছেন, সকাল ১১টায় তার সভাস্থলে যাওয়ার কথা থাকলেও ঘণ্টাখানেক বিলম্ব হয়েছে রাস্তায় যানজটের কারণে।
তবে অন্য একটি সূত্র বলেছে, যানজট ছাড়াও শিক্ষামন্ত্রী দলীয় এক এমপির চৈতিক নামক প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে গেলে এই বিলম্ব হয়।
মতবিনিময় সভায় পৌঁছাতে দেরি হওয়ায় মন্ত্রী এপিএস দেওয়ান বলেন, শিক্ষামন্ত্রী সভায় পৌঁছাতে বিলম্ব হয়েছে রাস্তায় যানজটে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

