তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৯

স্টাফ রিপোর্টার

তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৯
ছবি: সংগৃহীত

ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে এই মারামারি শুরু হয়। এতে অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে ইমরান হোসেন (২১), মারুফ মিয়া (২০), নুরুল হক (২২), আতিকুর রহমান (২২), আরিফুল ইসলাম (২২), গোলাম ওহিদ (২৩), আলামিন (২২), সরোয়ার (২৩) ও নাঈম (২১) রয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভোররাতে আহত কয়েকজন শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টরা হস্তক্ষেপ করেন। আহতদের খোঁজ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম হাসপাতালে যান বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...