জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান তিনি।
রাশিদুল আলম বলেন, সবগুলোর হলের ভোটগণনা করতে আজ সারারাত লাগবে। আশা করি, শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়। এরপর ভোটগণনা শুরু হয় রাত সোয়া ১০টার দিকে।
এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল ছাড়াও আরও ৫টি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রাত দেড়টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন বাগছাস– সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

