হাবিপ্রবিতে পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

হাবিপ্রবিতে পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পিএইচডি ফেলোশিপ প্রদানের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ফেলোশিপ উচ্চশিক্ষার উৎকর্ষতা বৃদ্ধি এবং বহুমুখী গবেষণাকে উৎসাহিত করার জন্য প্রদান করা হচ্ছে। ফলে দেশি-বিদেশি গবেষকদের গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিজ্ঞানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আগ্রহী প্রার্থীদের হাবিপ্রবি ওয়েবসাইটে (www.hstu.ac.bd) দেওয়া নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত সনদপত্র, ট্রান্সক্রিপ্ট এবং গবেষণা প্রস্তাবনা) সংযুক্ত করে পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অফিসে জমা প্রদান করতে হবে।পাশাপাশি সফট কপি ডিন অফিসের ইমেইলে (pgshstu@gmail.com) পাঠাতে হবে।

আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা ভালোভাবে পড়ে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে, যেন তারা এর সকল শর্ত পূরণ করতে পারেন।

এই পিএইচডি ফেলোশিপের জন্য নির্বাচিত প্রার্থীদের মাসে ৪০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে, যা সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত পাওয়া যাবে (গবেষণার মান ও বিষয়ের ওপর নির্ভর করে)।

সফলভাবে পিএইচডি ডিফেন্স সম্পন্ন করার পর ৩০ হাজার টাকা বোনাস প্রদান করা হবে। স্কোপাস ইনডেক্সড (এসসিআই) জার্নালে গবেষণা প্রকাশ করলে অতিরিক্ত ২০ হাজার টাকা প্রণোদনা প্রদান করা হবে।

ফেলোশিপের জন্য আবেদনকারীর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৩.৫ বা তার বেশি (৪.০ স্কেলে) থাকতে হবে। এই ফেলোশিপ নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে প্রদান করা হবে। যারা গবেষণা অসম্পূর্ণ রেখে মাঝপথে বন্ধ করে দেবেন বা পাঁচ বছরের মধ্যে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হবেন না, তাদের সম্পূর্ণ ফেলোশিপের অর্থ ফেরত দিতে হবে।

আগামী ২০ এপ্রিল ২০২৫ খ্রি. পর্যন্ত ফেলোশিপের জন্য আবেদন করা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...