
অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে যা জানালেন মন্ত্রী
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হবে। আগামী দুই-এক দিনের মধ্যেই স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। এরপর বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।











