স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ পাবে এসএসসি পরীক্ষার্থী: আসিফ নজরুল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ পাবে এসএসসি পরীক্ষার্থী: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে প্রথম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ছয়হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে।

শনিবার বিকেলে টাঙ্গাইল টিটিসি, নাগরপুর টিটিসি ও কালিহাতী টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনে তিনি এসব কথা বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া শ্রমবাজারে ভবিষ্যতে বিদেশে ভালো হবে না। এটি প্রাথমিক ধাপ হিসেবে আমরা এটি করলাম।

বিজ্ঞাপন

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, এসএসসি পরীক্ষার ছয়মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করবো। তাদের কম্পিউটার, গ্রাফিক্সসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে। মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ পেয়েছি। সার্বিয়া, রোমানিয়াসহ ইউরোপে সুযোগ সৃষ্টি হয়েছে। জাপান থেকে ১ লক্ষ শ্রমিক নেয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়াতে গিয়েছিলাম, বলেছিলাম সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নিবে। সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিল, তাদের নিয়মিত নিবে এমন আশ্বাস পেয়েছি। তবে বাহরাইনে জটিলতা রয়েছে, সেটি নিরসনে চেষ্টা চলছে। প্রবাসী কল্যাণ লাউঞ্জ করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসীদের জন্য একটা হাসপাতাল করার স্বপ্ন রয়েছে। এই হাসপাতালের মালিক হবে তারাই।

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্‌বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর। এতে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...