অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের

আতিকুর রহমান নগরী

অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের

বাংলাদেশের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আমরা রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলি ও নির্বাচনি প্রক্রিয়াগুলো দেখছি। সংস্কার কমিটির সংস্কার প্রস্তাব যেন মাঝপথ থেকে এগোতে পারছে না। এটা কি আকাঙ্ক্ষার অভাব, সক্ষমতার অভাব নাকি বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়ে ছিল? অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে?

বিজ্ঞাপন

সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ নামের সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে বেসরকারি উদ্যোগে গঠিত নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। ড. দেবপ্রিয় ভট্টাচার্য ওই প্ল্যাটফর্মে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ রিফর্ম ওয়াচের গুরুত্ব তুলে ধরেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘ঝড় যখন আসে, তখন মানুষ তার সবচেয়ে বড় সম্পদ রক্ষা করার চেষ্টা করে। এ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো জুলাই অভ্যুত্থানের ভেতর দিয়ে যে বৈষম্যবিরোধী চেতনা পেয়েছি সেটা রক্ষা করা। সেই বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নের জন্য মানুষের মধ্যে যে পরিবর্তনের প্রত্যাশা জেগেছে সেটা ধরে রাখা একটা বড় কাজ হিসেবে দেখি। ওই বৈষম্যবিরোধী চেতনা আগামী দিনে রাষ্ট্রযন্ত্রসহ রাজনৈতিক ও সামাজিক জীবনে কিভাবে আমরা স্থাপন করব সেই চেষ্টার অংশ হিসেবেই আজকের নাগরিক ঐক্য।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...