বিএনপি নেতা মজনুর লিফলেট বিতরণ

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

বিএনপি নেতা মজনুর লিফলেট বিতরণ

ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ সংসদীয় আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” লিফলেট বিতরণ করেছেন।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে পরশুরামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষে লিফলেট বিতরণ উপলক্ষ্যে পরশুরাম অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিকের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী

কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। সভা শেষে মজনুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পরশুরাম উপজেলা সদরের বিভিন্ন স্পটে লিফলেট বিতরণ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...