কসোভোর ১৮তম স্বাধীনতা বার্ষিকী অনুষ্ঠানে জামায়াত নেতারা

স্টাফ রিপোর্টার

কসোভোর ১৮তম স্বাধীনতা বার্ষিকী অনুষ্ঠানে জামায়াত নেতারা

কসোভোর ১৮তম স্বাধীনতার বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকার বনানীতে হোটেল শেরাটনে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুজিম পলনার আমন্ত্রণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলের সেক্রেটারি জেনারেল ছাড়াও সেখানে উপস্থিত হন জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান।

এ অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে মিয়া গোলাম পরওয়ার কসোভোর রাষ্ট্রদূত লুজিম পলনার মাধ্যমে দেশটির রাষ্ট্রপতি ভিয়োসা ওসমানি-সাদ্রিউর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় মিয়া গোলাম পরওয়ার উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও তিনি উভয় ভ্রাতৃপ্রতীম দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারী অতিথিরা কসোভোর স্বাধীনতার এ গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন। জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...