ফের গণমিছিলের ডাক ১১দলীয় ঐক্যের

আমার দেশ অনলাইন

ফের গণমিছিলের ডাক ১১দলীয় ঐক্যের
ছবি: আমার দেশ

জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১দলীয় ঐক্য।

কর্মসূচির মধ্যে রয়েছে— ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকা ছাড়া সব বিভাগীয় শহরে এবং ২ মে সব জেলা সদরে গণমিছিল। এছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলায় সেমিনার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এছাড়া পরবর্তীতে বিভাগীয় সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর আগে সেখানে বিরোধীদলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ১১দলীয় ঐক্য।

এমবি

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন