শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি

স্পোর্টস রিপোর্টার

শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি

জাতীয় দলের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার জন্য দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) একদিনের জন্য বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণের জন্য দেওয়া এনওসির মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধের প্রেক্ষিতে।

আগে শরিফুল ইসলাম ও নাহিদ রানার এনওসি ১২ এপ্রিল পর্যন্ত কার্যকর ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তারা ১৩ এপ্রিল পেশোয়ার জালমির নির্ধারিত ম্যাচে অংশ নিতে পারবেন।

এরপর ১৪ এপ্রিল দেশে ফিরে জাতীয় দলে যোগ দেবেন এই দুই ক্রিকেটার। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতির জন্য তাদের দলে অন্তর্ভুক্ত করা হবে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...