দেশে ফিরেছেন তানজিদ-রিশাদরা

স্পোর্টস রিপোর্টার

দেশে ফিরেছেন তানজিদ-রিশাদরা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অনাপত্তিপত্রের মেয়াদ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। আজ রবিবার সকালে দেশে ফিরেছেন তারা। এই বহরে ছিলেন- তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। এছাড়া ইনজুরির কারণে দেশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন।

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছেন চার ক্রিকেটার। দলের সঙ্গে প্রস্তুতি নিতে আগেভাগে ফিরেছেন এই ক্রিকেটাররা। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ।

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই ওয়ানডে সিরিজ শেষ হবে আগামী ২৩ এপ্রিল। এই সিরিজ শেষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক না পেলে তারা ফের পিএসএল খেলতে যেতে পারবেন।

অন্যদিকে পারভেজ হোসেন ইমনের এনওসির মেয়াদ থাকলেও ইনজুরির কারণে তিনি আগেভাগে দেশে ফেরত এসেছেন। এই ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...