বাড়ল নারী বিশ্বকাপের প্রাইজমানি

স্পোর্টস ডেস্ক

বাড়ল নারী বিশ্বকাপের প্রাইজমানি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বেড়েছে দলের সংখ্যা। ১২ দলের এ টুর্নামেন্টে এবার প্রাইজমানিও বাড়ানো হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সবশেষ ২০২৪ আসরের চেয়ে ১০ শতাংশ প্রাইজমানি বাড়ানো হয়েছে। এবারের আসরে সর্বমোট প্রাইজমানি ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ ডলার। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় ১০৭ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৯৬৩ টাকা।

এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার অর্থ পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ৮১৮ টাকা আর রানার্সআপ দল পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার।

বিজ্ঞাপন

এছাড়া গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলো ৩১ হাজার ১৫৪ ডলার করে পাবে। পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রতিটি দলকে দুই লাখ ৪৭ হাজার ৫০০ ডলার প্রাইজমানি দেবে আইসিসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন