ডট বলের তালিকায় সেরা পাঁচে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

ডট বলের তালিকায় সেরা পাঁচে মোস্তাফিজ

ডট বল দেওয়ার ক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের জুড়ি মেলা ভার। এবার ডট বল দেওয়ার তালিকায় সেরা পাঁচে উঠে এলেন কাটার মাস্টার। টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার ডট বলের মাইলফলক স্পর্শ করে ইতিহাসের সেরা পাঁচ বোলারের তালিকায় উঠে এসেছেন এই বাঁহাতি পেসার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন মোস্তাফিজ।

লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে সপ্তম ওভারে বল হাতে নেন মোস্তাফিজ। প্রথম বলেই চার হজম করলেও চতুর্থ ডেলিভারিতে ডট বল করেন তিনি। সেই বলেই স্পর্শ করেন অনন্য এই মাইলফলক। ম্যাচে লাহোর কালান্দার্স ১০০ রানে অলআউট হওয়ার পর ইসলামাবাদ ইউনাইটেড সহজেই ১১তম ওভারেই জয় তুলে নেয়। তবে দলীয় পরাজয়ের মাঝেও মোস্তাফিজের এই অর্জনই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

বিজ্ঞাপন

দুই ওভার বল করে তিনটি ডট বল দেন তিনি। এর ফলে সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০২। এই কীর্তিতে উঠে এসেছেন সর্বকালের তালিকার পঞ্চম স্থানে। তালিকার শীর্ষে আছেন ডোয়াইন ব্রাভো (৩৬৮১)। দুইয়ে মোহাম্মদ আমির (৩৩৪৮)। তিনে আন্দ্রে রাসেল (৩২১৩) এবং চতুর্থ স্থানে সোহাইল তানভীর (৩০৪৬)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন