ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ২৪৮

স্পোর্টস রিপোর্টার

ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ২৪৮

দুই ফিফটিতে কখনই বড় সংগ্রহের আশা দেখাতে পারেনি নিউজিল্যান্ড। শুরু থেকে ধীরগতিতে ব্যাটিং করা কিউইদের ইনিংস থেমেছে ৮ উইকেটে ২৪৭ রানে। ফলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৪৮ রান। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন পেসার শরিফুল ইসলাম। ১৬ মাস পর ওয়ানডে খেলতে নেমেছিলেন তিনি।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তবে অধিনায়কের সেই সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি নিউজিল্যান্ডের ওপেনাররা। উদ্বোধনী জুটিতে ৬.৩ ওভারে তারা দুজনে তোলেন ২১ রান। আর প্রথম ১০ ওভারে দলটির সংগ্রহ ছিল ৩৮ রান।

পরে আর সেই রানের গতি খুব একটা বাড়েনি। উইকেটে থিতু হয়ে ওপেনার হেনরি নিকোলস ৮৩ বলে করেন ৬৮ রান। ক্যারিয়ারের ১৭তম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। মিডল অর্ডারে খেলা ডিন ফক্সক্রফট পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা।

তাদের দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৪৭ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। এছাড়া উইল ইয়ংয়ের ব্যাটে আসে ৩০ রান। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন শরিফুল ইসলাম। ১০ ওভারে দুই মেইডেন দেওয়া শরিফুল খরচ করেন ২৭ রান আর শিকার করেন দুই উইকেট। এছাড়া রিশাদ হোসেন ৪৪ রানে নেন দুই উইকেট। মেহেদি হাসান মিরাজ ও নাহিদ রানা শিকার করেন একটি করে উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন