মেসির ডাবল গোলে জিতল মিয়ামি

স্পোর্টস ডেস্ক

মেসির ডাবল গোলে জিতল মিয়ামি

ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস আকস্মিকভাবে ইন্টার মিয়ামির ডাগ আউটে দাঁড়ালেন। অপ্রত্যাশিতভাবে হাভিয়ের মাসচেরানো পদত্যাগ করলে প্রধান কোচ হন হোয়োস। আর তার অভিষেক ম্যাচে মিয়ামি ৩-২ গোলে জিতেছে। লিওনেল মেসি করেছেন জোড়া গোল।

শনিবার রাতে কলোরাডো র‌্যাপিডসকে হারিয়ে মিয়ামি সাত ম্যাচ অপরাজিত থাকল। লস অ্যাঞ্জেলস এফসির কাছে হার দিয়ে মৌসুম শুরু করা দলটি ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে।

১৩তম মিনিটে পেনাল্টি থেকে মেসি গোলমুখ খোলেন। তারপর তার ৭৯তম মিনিটে জয়সূচক গোলে তিন পয়েন্ট আদায় করে মিয়ামি। মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে মেসি ডানপাশ দিয়ে আক্রমণে যান। তারপর পেনাল্টি বক্সে ঢুকে কাটব্যাক করে দুই ডিফেন্ডারের ফাঁক গলে শট নেন। ব্যাকপোস্টের ভেতর দিয়ে বল জালে জড়ায়।

এই মৌসুমে সাত গোল করলেন মেসি। এমএলএস-এ সর্বোচ্চ গোলের তালিকায় স্যাম সুরিজ ও পিটার মুসার সঙ্গে সমতায় আছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন