দীর্ঘ তিন সপ্তাহ বিরতির পর আজ মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ফেডারেশন কাপের খেলা। এদিন কুমিল্লার মাঠে বসুন্ধরা কিংস ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আরামবাগ ক্রীড়া সংঘকে।
আগে টানা দুই ম্যাচে ড্রয়ের পর জয়ের মুখ দেখল কিংস। এ জয়ে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট অর্জন করল তারা। তবে এখনো টুর্নামেন্টে জয়ের মুখ দেখেনি পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আরামবাগ।
একই দিন জয় পেয়েছে বাংলাদেশ পুলিশও। বসুন্ধরা কিংস অ্যারেনায় তারা ২-১ গোলে হারায় ফর্টিস এফসিকে। টেবিলের শীর্ষে থেকে পুলিশ এফসির বিপক্ষে মাঠে নেমেছিল ফর্টিস। প্রথম ম্যাচে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পয়েন্ট হাতছাড়া করল দলটি।
তিন ম্যাচ খেলে একটি জয় ও একটি হারে টেবিলের শীর্ষস্থানে উঠেছে পুলিশ। বসুন্ধরা কিংসের জয়ের নায়ক জোড়া গোলদাতা ডরিয়েলটন গোমেজ। দলের পক্ষে একটি করে গোল করেছেন রাকিব হোসেন, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

