নিশোর ‘দম’ এবার যুক্তরাষ্ট্রে
দেশে বাজিমাত করে অস্ট্রেলিয়া হয়ে এবার ‘দম’ সিনেমা যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতে। আগামী ১০ এপ্রিল থেকে ঈদের এই সিনেমাটি নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

দেশে বাজিমাত করে অস্ট্রেলিয়া হয়ে এবার ‘দম’ সিনেমা যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতে। আগামী ১০ এপ্রিল থেকে ঈদের এই সিনেমাটি নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ঈদে মুক্তি পাওয়া দুই সিনেমা আফরান নিশোর ‘দম’ ও মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীদের ‘বনলতা এক্সপ্রেস’ এবার মুক্তি পেল দেশের বাইরের প্রেক্ষাগৃহে। সিনেমা দুটি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।

ঈদ উপলক্ষে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে প্রথম সিনেমা হিসেবে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমা ‘ইউ’ গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সেন্সর সার্টিফিকেট পেয়েছে।

পাহাড়ঘেরা মনোরম প্রান্তর সূর্যোদয়ের কোমল আলোয় যখন ধীরে ধীরে জেগে উঠছে, ঠিক তখনই দৃশ্যপটে আসে এক নিঃসঙ্গ মানুষের উপস্থিতি। শান্ত সেই পরিবেশ দ্রুতই বদলে যেতে থাকে অদৃশ্য কোনো বিপদের আভাসে।