
ডিবি পরিচয়ে কুরিয়ারের পার্সেল হাতিয়ে নিচ্ছিলেন, গ্রেপ্তার পুলিশ সদস্য
চট্টগ্রামের কোতোয়ালিতে এস এ পরিবহনের একটি শাখা থেকে ডিবি পুলিশের সদস্য পরিচয়ে তিনটি পার্সেল হাতিয়ে নেওয়ার সময় পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই পুলিশ সদস্যের নাম কৃষাণ বড়ুয়া। তিনি কুমিল্লা জেলা পুলিশে কর্মরত বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ডিউ























